সলমন খান এই প্রজন্মের প্রতি সঠিক বার্তা দিচ্ছেন না। একটি পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর পরেই তাঁকে ঘিরে প্রতিবাদের ঢেউ। তিনি কিছু করলেই সমস্যা! কখনও তাঁর কাঁধে কৃষ্ণসার হরিণ শিকারের দায়। সম্প্রতি তাঁর দিকে অভিযোগের আঙুল উঠেছে পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য। সলমন খান এই প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছেন, অভিযোগে উঠে এসেছে এরকম বক্তব্য। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন সলমন। তিনি সাফ বলেছেন, “কোনও রকম তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে মুখ দেখাইনি। যে বিজ্ঞাপনী ছবির জন্য এত বিতর্ক, আদতে সেটি তবক জড়ানো এলাচের বিজ্ঞাপন। কোনও ভাবেই পানমশলা বা তামাকজাত দ্রব্যের নয়।” তাঁর আরও দাবি, এই ধরনের এলাচজাত দ্রব্যের বিজ্ঞাপনে এখনও কোনও আইনি নিষেধাজ্ঞা…
Author: elovnbengalinews
সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘স্পিরিট’-এ অভিনয় করছেন প্রভাস। ইতিমধ্যেই প্রথম ঝলক এসেছে প্রকাশ্যে। ছবির প্রথম পর্বের শুটিং শেষ হলে কী করবেন বলে সিদ্ধান্ত নিলেন তিনি? এক মুহূর্ত বিশ্রাম নেই তাঁর। একের পর এক ছবির শুটিং করে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস। এই মুহূর্তে সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত তিনি। একটানা পরিশ্রমের পর নিজের জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। ‘স্পিরিট’-এর প্রথম পর্বের কাজ হলেই নিজের তা বাস্তবায়িত করবেন। কী সেই সিদ্ধান্ত? ২৩ নভেম্বর থেকে এই ছবির শুটিং করছেন প্রভাস। প্রথম পর্বের শুটিং শেষ করে লম্বা বিরতি নেবেন অভিনেতা। অনেক অভিনেতাই একটি ছবির শুটিং শেষ করে বেশ কিছুদিনের বিরতি নেন। নিজেদের…
‘তেরে ইশক মেঁ’ ছবিমুক্তির পর থেকেই কৃতি সেননকে ঘিরে ধন্যধন্য রব। কটাক্ষে বেঁধা হয়েছে বলিউডের প্রথম সারির আর এক নায়িকাকে। তিনি কে? দক্ষিণী বিনোদনদুনিয়ার দর্শক কৃতি সেননকে মাথায় তুলে নাচছেন! শুক্রবার মুক্তি পেয়েছে ধনুষ এবং কৃতি অভিনীত ছবি ‘তেরে ইশক মেঁ’। দক্ষিণী দর্শকেরা সেই ছবি দেখার পর থেকেই দাবি করেছেন, “‘নেপো কিড’দের স্বজনপোষণের কারণে অনেক ভাল অভিনেত্রী ভাল ছবিতে নিজেকে প্রমাণ করার সুযোগ পান না।” গুঞ্জন, বলিউড এবং দক্ষিণী বিনোদনদুনিয়ায় এই ছবি ঘিরে নাকি কম চর্চা হয়নি। ছবিমুক্তির আগে, অনেকেই নাকি দ্বিধাগ্রস্ত ছিলেন– আদ্যন্ত অ্যাকশনধর্মী ছবিতে কৃতি নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন। খবর, ছবি দেখে দর্শকদের মতো সকলেরই সেই দ্বিধা…
রাজনৈতিক মতাদর্শ দূরত্ব তৈরি করেছিল অভিনেতা অনুপম খের এবং নাসিরুদ্দিন শাহের মধ্যে। পাঁচ বছর আগে ঘটে যাওয়া ঘটনার জন্য অনুপমের কাছে ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন। পাঁচ বছর পরে অনুপম খের এবং নাসিরুদ্দিন শাহের দূরত্ব ঘুচল? সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই আভাস দিয়েছেন অনুপম। অভিনেতা জানিয়েছেন, নাসিরুদ্দিন তাঁর কাছে এসে ক্ষমা চেয়েছেন। বলেছেন, “দুঃখিত বন্ধু।” তাঁরা দু’জনেই সমসাময়িক অভিনেতা। কিন্তু ভিন্ন রাজনৈতিক মতাদর্শ তাঁদের মধ্যে জটিলতার সৃষ্টি করে। ২০২০ সালে কী হয়েছিল? সে সময় দেশ জুড়ে চলছিল নাগরিকপঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ। বিজেপি-ঘনিষ্ঠ অনুপম স্বাভাবিক ভাবে সিএএ-এর পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এমনকি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দীপিকা পাড়ুকোনের দেখা…
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল শনিবার রাত ১১টা ৩৬ মিনিটে চিঠিটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। শাহবাজ শরিফের সই করা চিঠিটি ইংরেজিতে লেখা। তারিখ ২৮ নভেম্বর। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সাড়াহীন ছিলেন। তিন দিন…
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতা–কর্মীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় দেখা যায়। রাজধানীর উত্তরখান থেকে এসেছেন থানা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানে আসছি আপডেটটা জানার জন্য। আসতে নিষেধ করা হলেও মন তো মানে না। মনের টানে, ভালোবাসা টানে আসছি।’ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা তাঁর চিকিৎসকেরা বলতে পারবেন।…
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। গতকাল শনিবার পৃথক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ রোববার বিকেল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলেও পূজা উদ্যাপন পরিষদের বিবৃতিতে জানানো হয়। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গত শুক্রবার রাতে তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপি…
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে ‘মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে দলটি। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, ‘আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি, তাঁর (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তাঁর বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি।’ সংবাদ সম্মেলনে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করার কথা জানান রিজভী। আগামী ১ ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শোর…
এখনো ‘সোলজার’ সিনেমার শুটিং চলছে। এরপরই এই ঢালিউড নায়ক শাকিব খান যুক্ত হবেন পরবর্তী সিনেমায় ‘প্রিন্স’-এ। শোনা যাচ্ছে, দুটি সিনেমাই ঈদ ঘিরে মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই গুঞ্জন তৈরি হয়েছে, সিনেমা দুটিতে শাকিব খানের সহশিল্পী হিসেবে একাধিক নায়িকা রয়েছেন। অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় শাকিব খানের ‘সোলজার’ সিনেমার শুটিং। গতকাল থেকে সিনেমাটির শুটিং চলছে সাভারে। পরে দেশের বাইরে শুটিংয়ে যাবে ইউনিট। শুরুতে এই সিনেমার কলাকুশলী কারা প্রকাশ করা না হলেও পরে জানা যায়, শাকিব খানের সঙ্গে রয়েছেন আরও একঝাঁক নায়িকা। এই তালিকায় মাসখানেক আগে প্রকাশ্যে আসে নায়িকা হিসেবে তানজিন তিশার নাম। এ নিয়ে পরিচালক সাকিব ফাহাদ…
অবশেষে ঘোষিত হল GTA 6 লঞ্চের দিন। সম্প্রতি এই গেমটির লঞ্চের দিন ঘোষণা করেছে এটির প্রস্তুতকারী সংস্থা রকস্টার গেমস। গ্র্যান্ড থেফট অটোর এই নতুন সংস্করণটি কবে লঞ্চ হতে চলেছে? পড়ে নিন বিস্তারিত। একটি দীর্ঘ সময় ধরে GTA 6 লঞ্চ হওয়ার অপেক্ষা করছেন গেমাররা। টেকপ্রেমীদের মধ্যে যে সমস্ত গেমগুলির সর্বাধিক জনপ্রিয়তা রয়েছে সেগুলির মধ্যে GTA অন্যতম। GTA 5 লঞ্চ হওয়ার পর থেকে একটি দীর্ঘ সময় ধরে এই গেমটির পরবর্তী আপডেটেড এডিশন লঞ্চ হওয়ার অপেক্ষা করছেন গেমাররা। অবশেষে ঘটতে চলেছে অপেক্ষার অবসান। সম্প্রতি GTA 6 লঞ্চের দিন ঘোষণা করেছে এটির প্রস্তুতকারী কোম্পানিটি। কিন্তু, এই ঘোষণার কারণে কিছুটা হতাশই হয়েছেন টেকপ্রেমীরা। একটি সংবাদ…