নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তাঁরা বাণিজ্য ও কৃষি উৎপাদন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন। গতকাল বৃহস্পতিবার ভারতে পৌঁছান ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। এ সময় তাঁরা দুজন করমর্দন ও উষ্ণ আলিঙ্গন করেন। আজ শুক্রবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে ২১ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে পুতিনের প্রতি সম্মান জানানো হয়। পরে তিনি মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করেন। দুই নেতা ইউক্রেন ও শান্তি নিয়ে কথা বলেছেন। নরেন্দ্র মোদি বলেন, যুদ্ধে ভারতের অবস্থান নিরপেক্ষ নয়; বরং ‘শান্তির পক্ষে’। এ সময় পুতিন…
Author: elovnbengalinews
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের বাড়তি ভিড় হয়। এর মধ্যে বিকেল পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে পড়ে একটি সিংহী। এই পরিস্থিতিতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এতে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে সিংহীটিকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেটিকে আবার খাঁচায় নেওয়া হয়। এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, চিড়িয়াখানার মঠ এলাকায় একটা ফিমেল (নারী) সিংহ আছে, সেটা খাঁচা থেকে…
শীতে কমবেশি সবারই ত্বকে শুষ্ক এবং খসখসে ভাব দেখা দেয়। এ সময় ত্বকে আর্দ্রতা বজায় রাখতে অতিরিক্ত ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি। ত্বকের শুষ্কতা দূর করতে ঘরেই তৈরি করতে পারেন ফেস মাস্ক। তাহলে ত্বক হয়ে উঠবে মোলায়েম ও মসৃণ। যেভাবে তৈরি করবেন ফেস মাস্ক নারকেল তেল ও মধুর ফেসপ্যাকনারকেল তেল ও মধু দুটিতেই ময়েশ্চারাইজিং, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এই দুই উপাদানে তৈরি ফেস মাস্ক ত্বকের জন্য খুবই উপকারী। মাস্কটি তৈরি করতে ১ টেবিল চামচ করে নারকেল তেল ও মধু মেশান। মুখ, ঘাড় এবং হাতে ভালোভাবে লাগান। ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন। এখন পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই মাস্ক ব্যবহারে ত্বকে আর্দ্রতা বজায় থাকবে। নারকেল তেলের…
আগামী দিনে ক্ষমতায় গেলে দেশে দেশি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বিএনপির রয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে কর্মসংস্থান। বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের টোটাল ফোকাসটা থাকছে বিনিয়োগের ওপর। দেশি–বিদেশি বিনিয়োগের মাধ্যমে এক কোটি কর্মসংস্থান। যেকোনো ইকোনমিকে (অর্থনীতিকে) সাসটেইনেবল (টেকসই) হতে হলে আপনাকে বিনিয়োগের মাধ্যমে গ্রোথ (উন্নয়ন) করতে হবে।’ টাকা ছাপিয়ে ও ঋণ নিয়ে কোনো অর্থনীতি দীর্ঘস্থায়ী হয় না উল্লেখ করে আমীর খসরু বলেন, টাকা ছাপিয়ে ও ঋণ নিয়ে কোনো অর্থনীতি টেকসই হয় না। অর্থনীতিকে টেকসই করতে হলে বিনিয়োগ করতে হবে। আজ…
‘ক্ষতিকর’ বিভাগে কোন কোন পণ্য থাকবে, তা দেশের সামাজিক নীতির কথা মাথায় রেখে স্থির করেছে রাজ্য দফতর। অনলাইন গেমিং ছাড়াও এই বিভাগে রাখা হতে পারে পান মশলা, সিগারেটকে। কর হতে পারে ৪০ শতাংশ! দীপাবলির আগে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংস্কারের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বর্তমানে জিএসটি-র যে পাঁচটি স্তর (০, ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ) রয়েছে, তা প্রধানত দু’টিতে কমিয়ে আনা হতে পারে। থাকতে পারে কেবল পাঁচ শতাংশ এবং ১৮ শতাংশ জিএসটি। তবে সিগারেট, পানমশলার মতো ক্ষতিকর পণ্যে (সিন অ্যান্ড ডিমেরিট গুড্স) ৪০ শতাংশ জিএসটি প্রযোজ্য হতে পারে বলে সরকারি সূত্র উল্লেখ করে দাবি করছে…
কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের দ্বৈরথ এখন শুধু কোর্টেই নয়, ছড়িয়ে পড়েছে কোর্টের বাইরেও। শোনা যাচ্ছে, ইউএস ওপেনের সময় নাকি কোর্টের বাইরেও লড়াই হয়েছে তাঁদের মধ্যে, আর সেটা এক নারীকে নিয়ে! গত সপ্তাহে ফ্লাশিং মিডোয় টানা তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আলকারাজ-সিনার। ২২ বছর বয়সী আলকারাজ প্রায় একতরফাভাবে ম্যাচটা জিতেছেন ৬–২, ৩–৬, ৬–১, ৬–৪ গেমে। সেই সঙ্গে ফিরে পেয়েছেন পুরুষ টেনিসে এক নম্বরের মুকুট। এটি তাঁর ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা, নিউইয়র্কে দ্বিতীয়। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ লাখ মার্কিন ডলার! এ নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হলেন আলকারাজ ও সিনার। এ বছর মে মাসে ফ্রেঞ্চ ওপেনে দুর্দান্ত এক…
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে–৩০ প্রতিযোগিতায় আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের তরুণ জারিফ আবরার। জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ ভারতের শৌনক চ্যাটার্জিকে ২–১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জারিফ। আগামীকাল শেষ চারে তাঁর প্রতিপক্ষ থাইল্যান্ডের আরিয়াফোল লেকুল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেই জারিফের চোখ এখন শিরোপায়। ম্যাচের পর বললেন, ‘ইনশাআল্লাহ, সেমিফাইনালে একটা ভালো ম্যাচ খেলব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারব, সেই আত্মবিশ্বাসটাও আছে।’ শৌনকের বিপক্ষে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন জারিফ। প্রায় পৌনে তিন ঘণ্টার রোমাঞ্চকর লড়াই শেষে বিজয়ের হাসি ফোটে এই বাংলাদেশির মুখে। প্রথম সেট থেকেই দুজনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শুরুটা অবশ্য ভালো হয়নি জারিফের, ৫–৭ গেমে হেরে যান প্রথম সেট। দ্বিতীয়…
এবারের ইউএস ওপেন জিতেই টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি প্রাইজমানি জিতেছেন নারী ও পুরুষ এককের দুই চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ। বেলারুশ ও স্পেনের দুই তারকা পেয়েছেন ৫০ লাখ মার্কিন ডলার করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১ কোটি টাকা। তবে সাবালেঙ্কা ও আলকারাজরা পুরো টাকা নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। প্রাইজমানির প্রায় এক-তৃতীয়াংশই কর হিসেবে যুক্তরাষ্ট্রের কোষাগারে জমা দিতে হয়েছে তাঁদের। চ্যাম্পিয়নদের প্রত্যেকে কর দিয়েছেন ১৮.৫ লাখ ডলার বা প্রায় ২৩ কোটি টাকা। মার্কিন কর আইনে ৬ লাখ ডলারের বেশি আয় হলে তার ওপর ৩৭ শতাংশ হারে কর দিতে হয়। সে হিসাবে আলকারাজ ও সাবালেঙ্কাকে প্রায় ১৮ লাখ ৫০ হাজার…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে গতকাল ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল দেরিতে শুরু হয়েছে। তবে বিলম্বের পরও অনেক দর্শক নিরাপত্তাজনিত কড়াকড়িতে খেলা শুরুর আগে মাঠে ঢুকতে পারেননি। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথমবার ইউএস ওপেন ফাইনাল দেখতে যাওয়ার অভিজ্ঞতা অবশ্য সুখকরও হয়নি। গ্যালারিতে থাকা মার্কিন প্রেসিডেন্টকে অনেকে দুয়ো দিয়েছেন। ফাইনালে ইয়ানিক সিনারের বিপক্ষে কার্লোস আলকারাজের জয়ের পর অন্যরা যখন করতালিতে অভিননন্দন জানাচ্ছিলেন, ট্রাম্প ছিলেন বিমর্ষ। তাঁর ওই মুহূর্তের মুখভঙ্গি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিম’ হিসেবে ছড়িয়ে পড়েছে। এবারের আগে ২০১৫ সালে ইউএস ওপেন দেখতে মাঠে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরের বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আর টেনিসের গ্র্যান্ড স্লাম ফাইনাল দেখতে যাননি। এবার ইউএস…
আজ, ৩০ নভেম্বর অভিনেতা জিতের জন্মদিন। এই বিশেষ দিনে বন্ধু সম্পর্কে কী বললেন তাঁর প্রথম ছবির নায়িকা প্রিয়াঙ্কা উপাধ্যায়? দেখতে দেখতে কতগুলো বছর হয়ে গেল আমাদের বন্ধুত্বের। ভাবতেই পারছি না। যখন কাজ করেছি, তখন বরং আমাদের কোনও বন্ধুত্বই তৈরি হয়নি। তখন দু’জনেই নিজের কাজে ব্যস্ত ছিলাম। তবে ছবির শুটিং শেষ হওয়ার পরে যখন প্রচারপর্ব শুরু হয় তখন আমাদের বন্ধুত্ব গভীর হয়। এখন জিৎ আমার প্রিয় বন্ধু। আমি এখন বেঙ্গালুরুতে থাকি। এখানেও অনেক বার এসেছে ও। আমার স্বামীর সঙ্গেও ওর খুব ভাল বন্ধুত্ব। ২০০২ থেকে ২০২৫— মাঝে ২৩টা বছর কেটে গিয়েছে। আমি এখন দুই সন্তানের মা। জিতেরও একটি ছেলে, একটি মেয়ে।…